E-Quranপড়ুন • শুনুন • জানুন

কুরআনের সূরা · 113 / 114

Al-Falaq — الفلق

Al-Falaq (الفلق) — 5 আয়াত. কুরআনের মূল আরবি আয়াত ও বাংলা অর্থের অনুবাদ একসঙ্গে পড়ুন। Muhiuddin Khan.

পড়ার সেটিংস
100%
113:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ

বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

113:2

مِن شَرِّ مَا خَلَقَ

তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

113:3

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

113:4

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ

গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

113:5

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

অনুবাদের উৎস: Muhiuddin Khan · AlQuran Cloud · source edition metadata to be verified. AlQuran Cloud. অনুবাদকের নাম ও মূল উৎসের তথ্য অক্ষুণ্ণ রাখা হয়েছে।

Al-Falaq